কুমিল্লা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সেনা সদস্য ও এক শিক্ষক নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে গাড়িচাপায় শিক্ষক নিহত হওয়ার ঘটনায় কুমিল্লার পদুয়ার বাজারে বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাক-চট্টগ্রাম রেল সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িসহ ৩০টি গাড়ি ভাংচুর করা হয়। আগুন দেওয়া হয় তিনটি গাড়িতে।
বিক্ষুব্ধ জনতা সদর দক্ষিণ মডেল থানায় ইট পাটকেলও নিক্ষেপ করে।
সকাল ১০টা পর্যন্ত ভাংচুর ও বিক্ষোভের ঘটনায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্ল
bdnews24