২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলড্রেন এন্ড এমডিজিস স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কো-চেয়ার করার অনুরোধ

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য 'চিলড্রেন এন্ড এমডিজিস' স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কো-চেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে ইউনিসেফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউইয়র্কে অনুষ্ঠিতব্য 'চিলড্রেন এন্ড এমডিজিস' স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কো-চেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে ইউনিসেফ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইউনিসেফ এই অনুষ্ঠানের আয়োজন করবে। বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে ইউনিসেফ এর নির্বাহী বোর্ডের পরিচালক এস্থনি লেক এ অনুরোধ জানান। আব্দুল মোমেন বাংলাদেশে ইউনিসেফের বিভিন্ন প্রকল্প বিষয়ে নির্বাহী এন্থনি লেককে অবহিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬৪১ ঘ.