২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

নরসিংদীর রায়পুরা উপজেলার জংলি শিবপুরে বুধবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 10:01 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নরসিংদী, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলার জংলি শিবপুরে বুধবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। নিহত তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- সদর উপজেলার কামারগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেন (২৫), রায়পুরা উপজেলার তাহের চড় গ্রামের আব্দুল হাই সরকার (৮০), শিবপুর উপজেলার দানুয়া গ্রামের আইবা বেগম (৪০)। আহত হয়েছে ১৭ জন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের নরসিংদী জেলা হাসপাতাল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপে