ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে একশ' কোটি ডলারের ঋণ চুক্তি নিয়ে বিএনপির প্রচারণার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) ক্ষমতায় থাকতে অনেক বেশি সুদে প্রায় একই ধরনের চুক্তি করেছিল। (বিস্তারিত)
শেখ হাসিনা বলেন, "তার সরকার দেশের অর্থনীতির বিকাশ ও জনগণের কল্যাণে ১ দশমিক ৭৫ শতাংশের কম হার সুদে এই ঋণ চুক্তি করেছে। অন্যদিকে বিএনপি পাঁচ শতাংশ সুদে ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদী ঋণ চুক্তি করেছিল।
প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী সংসদের সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক টিসিএ রঙ্গনাথন এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ বিভাগের সচিব এম মোশাররফ হোসেন একশ' কোটি ডলারের এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তি সম্পর্কে বিএনপির সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের কল্যাণে এই ঋণ চুক্তি করা হয়েছে। এই অর্থ দিয়ে পানি সম্পদ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য ছয়টি ড্রেজার ক্রয়, আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নৌবন্দর স্থাপন, বাংলাদেশ রেলওয়ের ১০টি ব্রডগেজ লোকোমোটিভ, ১২৫টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, জ্বালানি তেল পরিবহনের জন্য ৬০টি ট্যাংক ওয়াগন ও দু'টি ব্রেক ভ্যান সংগ্রহ এবং কন্টেইনার পরিবহনের জন্য ৫০টি মিটারগেজ ফাট ওয়াগন ও ৫টি ব্রেক ভ্যান সংগ্রহ, রেলওয়ে এপ্রোচসহ ২য় ভৈরব ও ২য় তিতাস সেতুন নির্মাণ, বিআরটিসি'র জন্য ৩শ'টি ডবল ডেকার এসি/নন-এসি বাস ও ৫০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহ, সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-চিনইর-আখাউড়া-সেনারবাদি স্থলবন্দর সড়ক জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, জুরাইন রেল ক্রসিংয়ে ওভারপাস ও মালিবাগ রেলক্রসিংয়ে ফাইওভার নির্মাণ প্রকল্প, রামগড়-সাবরুম স্থলবন্দর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প, বাংলাদেশের ভেড়ামারা ও ভারতের বাহরামপুরের মধ্যে ৪০০ কেভি গ্রিড আন্ত:সংযোগ প্রতিষ্ঠা এবং বিএসটিআই'র চারটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ প্রসঙ্গে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পের জন্য চীনের সঙ্গে ৪.৫০ শতাংশ হার সুদে ঋণ চুক্তির কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি ভারতের সঙ্গে পুশব্যাক চুক্তি করেছিল। বিএনপি নেত্রী নিজেই বলেছিলেন, ভারতের সঙ্গে আলোচনাকালে গঙ্গার পানি নিয়ে কথা বলতে তিনি ভুলে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা উল্লে
bdnews24