২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার দুপুরে বাঁশখালী উপজেলার জঙ্গল গুণাগরী এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনু আরা বেগম (৪৫) ও তার মেয়ে হোসনে আরা বেগম জিকু (১৬)। এতে ঝিনু আরার শ্বাশুড়ি আলম শায়েরী (৬৪) আহত হয়েছেন। তাকে গুণাগরী আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদেও সদস্য মফিজুর রহমানের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সাড়ে বারটা নাগাদ বাড়ির পাশের উঠানে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যায়।" বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান বজ্রপাতে মা-মেয়ের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/১৯০০ঘ.