২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক বুধবার

রমজান মাসের তারিখ নির্ধারণের জন্য বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 10:42 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসের তারিখ নির্ধারণের জন্য বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পবিত্র মাহে রমজানের তারিখ নির্ধারণ, ১৪৩১ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ বৈঠক হবে। বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মোকাররম) সভাকক্ষে এ বৈঠক শুরু হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া। বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে বা অন্য যে কোনো মাধ্যমে জানানোর জন্য তথ্য বিবরণীতে অনুরোধ করা হয়। টেলিফোন নম্বর ঃ ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৫১, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ এবং ৯৫৫৫৯৪৭। ফ্যাক্স নম্বর ঃ ০২-৯৫৬৩৩৯৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেবি/এসএএ/১৬৩৮ঘ.