সিলেট, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিক্ষুব্ধ গ্রাহকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার তাজপুর এলাকায় কয়েক হাজার গ্রাহক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
স্থানীয় সাংবাদিকরা জানান, প্রায় আধা ঘণ্টা ধরে বিক্ষোভ চলার সময় মহাসড়কের দু'পাশে কয়েকশ' যানবাহন আটক পড়ে।
ওসমানীনগর থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) গাজী মিজান জানান, অবরোধের ১০ মিনিটের মধ্যে পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে লোকজনকে সরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৭ ঘ.
bdnews24