২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

নিজের মেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। এছাড়া তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাভোগ করতে হবে। সোমবার জেলা ও দায়রা জজ আনোয়ার হোসেন এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত আলমগীর ওরফে রহিম (২৬) জেলার শিবগঞ্জ উপজেলার পোলাডাঙ্গ-নতুন বাজার গ্রামের বাসিন্দা। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের মাঝামাঝি সময়ে আলমগীর ও তার স্ত্রী রোজিনার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তাদের সাড়ে চার বছরের মেয়ে মৌসুমী আলমগীরের মামা জালালের বাড়ি নাচোল উপজেলার শাহাপুর গ্রামে থাকত। ২০০৮ সালের ২৬ জানুয়ারি রাতে জালালের বাড়ি থেকে মৌসুমীকে নিয়ে গিয়ে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেন আলমগীর। এর পাঁচদিন পর লাশ উদ্ধার করে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। ওইরাতেই হত্যার অভিযোগে নাচোল থানা পুলিশ আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০০৮ সালের ১ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৯ ঘ.