২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে জিডি

জামায়াত নেতা ডা. আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে রোববার রাতে নোয়াখালীর হাতিয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 07:30 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

নোয়াখালী, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা ডা. আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে রোববার রাতে নোয়াখালীর হাতিয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হাতিয়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন এ ডায়েরি করেন। হাজী মোশারফ হোসেন জানান, আবদুল্লাহ মো. তাহের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও সরকারের বিশেষ ব্যক্তিবর্গকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে তিনি এ জিডি করেছেন। হাতিয়া থানার এসআই মো. বেলাল হোসেন জানান, আওয়ামী লীগ ও কৃষক লীগের বিপুল সংখ্যক নেতা কর্মীকে সাথে নিয়ে হাজী মোশারফ হোসেন থানায় এসে তাহেরের বিরুদ্ধে এ ডিজি করেন। জিডি নম্বর-২৪৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২১ ঘ.