ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগে অন্য মতাদর্শের ছাত্র সংগঠনের 'অনুপ্রবেশ' ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নেতা আহত হয়েছেন।
আলোচনা সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস। এই ইতিহাসের ধারাবাহিকতাকে বজায় রাখতে ছাত্রলীগে অন্য মতাদর্শের ছাত্র সংগঠনের অনুপ্রবেশ ঠেকাতে হবে। এ জন্য এ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এগিয়ে আসার জন্য ছাত্রলীগ নেতকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, ৭১'র ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
সভায় সংঘর্ষ
আলোচনা সভায় চেয়ারে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাজমুল হাসান সোহাগের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পাদক শাহরিয়ারের কথা কাটাকাটি হয়।
নাজমুল হাসান সোহাগ নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগামী কমিটির সাধারণ স
bdnews24