২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ'র ৪শ' বস্তা চালসহ গ্রেপ্তার ৮

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভালনার‌্যাবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চারশ' বস্তা চালসহ আটজনকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী-কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 04:34 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

নোয়াখালী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভালনার‌্যাবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চারশ' বস্তা চালসহ আটজনকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী-কোস্টগার্ড। উপজেলার জাঙ্গালিয়া এলাকায় মেঘনা নদীতে রোববার দুপুরে কোস্টগার্ড তাদের আটক করে। চালের সঙ্গে ট্রলারে চারশ' বস্তা বাদামও ছিলো। কোস্টগার্ড জানায়, এমভি তালুক নামের ট্রলারটি হাতিয়ার রামচরণ ঘাট থেকে বরিশাল যাচ্ছিলো। সন্দেহ হলে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারটিকে থামার সংকেত দেয়। কিন্তু ট্রলারের মাঝিমাল্লারা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। আটকতৃ আটজন হলেন- ট্রলার মালিক হেলাল, দুলাল মাঝি, আবদুল ওয়াহেদ, আবদুর রাজ্জাক, আক্তার, নুরউদ্দিন, নবী মিয়া ও ইব্রাহীম। কোস্টগার্ডের পেটি অফিসার মো. সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আটককৃতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩২ ঘ.