নরসিংদী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুয়া খেলাকে কেন্দ্র করে নরসিংদীর শিবপুর উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বন্যাবাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম- মোস্তফা মিয়া (৪৫)। ওই বাজারে তার একটি মুদি দোকান রয়েছে।
শিবপুর থানার ওসি মজিবুর রহমান মজুমদার ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, মোস্তফাকে হত্যার পর লাশ একটি কলা ক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24