২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্পাত কারখানার চুল্লি বিস্ফোরণ, আহত ৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ইস্পাত কারখানার চুল্লি বিস্ফোরিত হয়ে তিতাস গ্যাসের তিন কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ইস্পাত কারখানার চুল্লি বিস্ফোরিত হয়ে তিতাস গ্যাসের তিন কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছে। রোববার বিকালে ফতুল্লার পিলকুনী এলাকায় এস কে নামের ইস্পাত কারখানায় গ্যাসের পাইপলাইন লাগানোর সময় এই বিস্ফোরণ ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নারায়ণগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, বিস্ফোরণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মচারী সাইফুল (৪০), বিল্লাল (৩৫) ও ফেরদৌসসহ (৩৫) পাঁচজন আহত হয়েছেন। বাকি দুজন কারখানার শ্রমিক। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি। ফতুল্লা থানার ওসি জীবন কান্তি সরকার জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা আওলাদ জানান, এ ধরনের কোনো খবর তাদের জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.