২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রোববার দুপুরে একটি তেলবাহী লরি ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রোববার দুপুরে একটি তেলবাহী লরি ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতরা হলেন- ওয়াসিম (৩৫) ও মিশুক। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অটো রিকশা চালক মো. মিলন (২৭) । সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বাঁশবাড়িয়া মগপুকুর এলাকায় দুপুর সাড়ে বারোটার দিকে একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রী মারা যান। এ সময় লরিটিতে আগুন ধরে যায়। আনোয়ার জানান, আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লরি ও সিএনজি অটো রিকশাটি আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৬০৭ ঘ.