২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

জেলার বামনা উপজেলার জাফ্রাখালীতে শনিবার রাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 08:08 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

বরগুনা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বামনা উপজেলার জাফ্রাখালীতে শনিবার রাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো- পাথরঘাটা পৌর শহরের আলামিন (২০), মাছেরখালের রুবেল (২২) ও আশরাফুল (১৯)। তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানান বামনা থানার ওসি মোবাশ্বের আলী। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডৌয়াতলা বাজারের মুদি দোকানদার সেলিম শনিবার রাত ১০টার দিকে বাড়ি যাচ্ছিলো। পথে জাফ্রাখালীতে আলামিন, রুবেল ও আশরাফুল একটি মোটর সাইকেলে করে এসে তার গতিরোধ করে।" ওসি জানান, তারা সেলিমকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় টহল পুলিশ এসে তিন জনকেই ধরে ফেলে। তাদের কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৪০৮ ঘ.