ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাকসহ বিভিন্ন শিল্প-কারখানায় ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, "শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। কারণ, ট্রেড ইউনিয়ন ছাড়া মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে না।
"ট্রেড ইউনিয়ন হলে যে কোন ঘটনায় আলোচনার জন্য শ্রমিকদের প্রতিনিধি পাওয়া সম্ভব হবে, যা শিল্প ক্ষেত্রে অস্থিরতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।" (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/কেএমএস/১৩১০ ঘ.
bdnews24