২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে শতাধিক বোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

শক্তি প্রদর্শন করতে গিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে এলাকার দু'টি পক্ষ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 02:49 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তি প্রদর্শন করতে গিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে এলাকার দু'টি পক্ষ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। শুক্রবার রাতে দু'পক্ষের অন্তত একশ' লোক এ ঘটনায় অংশ নেয়। শনিবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- রবিউল ইসলাম (৩৪), মো. ফারুক (২৫) ও জসিম (২৩)। শুক্রবার গভীর রাতে উপজেলার আমঘাটা গ্রামে মোস্তফা মোল্লা ও শাহ আলম মল্লিকের সমর্থিত দু'গ্র"পের শতাধিক লোক আমঘাটা গ্রামের অন্তত পঁচটি স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদর থানার ওসি শাহদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মোল্লাকান্দির চরডুমুরিয়া বাজার ও আশপাশের গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৯ ঘ.