২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানের পবিত্রতা রক্ষার আহবান

রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 05:44 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পবিত্র এ মাসে রেডিও-টিভিতে অশ্লীলতা পরিহার এবং নাগরিক বিড়ম্বনা রোধসহ ১১দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটি। শনিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ১১ দফা দাবির মধ্যে আরো রয়েছে-দিনের বেলায় হোটেল রেঁস্তোরা এবং পানাহার বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি রোধ, সুদ-ঘুষ-দুর্নীতি-কালোবাজারী বন্ধ, টিকেটের ভাড়া বৃদ্ধি এবং কালোবাজারী রোধ, সেহরি ও তারাবির সময় পানি ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা প্রভৃতি। এ সব দাবি আদায়ে আগামী ৮, ৯, ১১, ১২ এবং ১৩ আগস্ট বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব ইউনুছ আহমেদ, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মৃধা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/