২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অক্টোবরে কোম্পানী আইন সংশোধনে সংসদে বিল'

আগামী অক্টোবরে কোম্পানী আইন সংশোধনে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন বানিজ্য মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 06:04 PM

Updated : 25 Aug 2022, 05:38 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অক্টোবরে কোম্পানী আইন সংশোধনে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন বানিজ্য মন্ত্রী ফারুক খান। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ এর জাতীয় কনভেনশন-২০১০ এ প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ইতিমধ্যে চার্টার্ড সেক্রেটারী অ্যাক্ট ২০১০ পাস হয়েছে। চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত উৎকর্ষ সাধনে এটি জরুরি ছিল। দেশে বণিজ্যের অবস্থা সম্পর্কে তিনি বলেন, বিশ্বমন্দা ও দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট সত্ত্বেও গত অর্থবছরে ৪.১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিশ্বমন্দার জন্য চার্টার্ড একাউনট্যান্টদের দায়ী করে ফারুক খান বলেন, "আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। কারণ, আপনাদের উপর ব্যবসা প্রতিষ্ঠানের বড় দায়িত্ব রয়েছে।" বিশেষ অতিথির বক্তব্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য মনসুর আলম চার্টার্ড সেক্রেটারীদের সততা বজায় রেখে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি মো. আসাদ উল্লাহ কোম্পানী আইন , ১৯৯৪ কে যুগোপযোগী করে প্রযোজনীয় সংশোধনী আনার প্রস্তাব করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ এর জন্য সরকারি বাজেট বরাদ্দ এবং একখণ্ড জমি প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইন্সটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ ফারুকী, সাবেক প্রেসিডেন্ট এ কে এম মোক্তাদির , ভাইস প্রেসিডেন্ট এন জি চক্রবর্তী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩৪০ ঘ.