ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এক মিলাদ মাহফিলে যোগ দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সন্ধ্যায় ধানমন্ডির মাহবুব ভবনে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদে অন্যান্যের মধ্যে প্রয়াতের আত্মীয়-স্বজন ছাড়াও বিএনপি সাংসদ ও দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এতে তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী খান ।
এদিকে সকালে বনানী গোরস্থানে মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তার আত্মীয়-স্বজনরা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪০ ঘ.
bdnews24