রংপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন মারা গেছে। আহত হয়েছে আরো ১০ জন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বিশমাইল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- উপজেলার হাজিপাড়া গ্রামের মোন্নাফ (২৫) ও রমজান আলী (৩৮)।
আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফা ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর থেকে ঢাকাগামী সবজি বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়া থেকে পাট নিয়ে আসা ট্রাকের সংঘর্ষ হয়।
এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোন্নাফ ও রমজান মারা যান।
অজ্ঞাত নামা আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
ওসি জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৩ ঘ.
bdnews24