২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নোট তৈরীর সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীর গুলশানে জাল নোট তৈরীর বিপুল সরঞ্জামসহ দুই বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 07:31 PM

Updated : 25 Aug 2022, 05:35 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -রাজধানীর গুলশানে জাল নোট তৈরীর বিপুল সরঞ্জামসহ দুই বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে নিকেতন এলাকায় অভিযান চালিয়ে ক্যামেরুনের নাগরিক ইসোমা হাসান, ফিলিপাইনের নাগরিক লিজা হারনানডেজ ও তাদের বাংলাদেশী সহযোগী কামরুজ্জামানকে গেস্খপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যমানের বাংলাদেশী জাল নোট ও ৬ হাজার ৮০০ জাল ডলার উদ্ধার করা হয়। এছাড়া প্রিন্টার, কম্পিউটার, নোট তৈরীর কাগজসহ রাসায়নিক দ্রব্য উদ্ধার করে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাব-১ এ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, দীর্ঘ দিন ধরে এ চক্র বাজারে জাল নোট সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিকেতন আবাসিক এলাকায় ব্লক-বি এর রোড-২ এর এশটি বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ চক্রের সঙ্গে আরো কয়েকজন বিদেশী নাগরিক জড়িত রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩৫০ ঘ.