ঢাকা, ০৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইনে মা ও তার দুই শিশুর আত্মহত্যা প্ররোচণা মামলায় রাশিদুল কবির ও রাজিয়া সুলতানা স্মৃতির জামিন আবেদন আবারো নাকচ করে দিয়েছে আদালত।
বৃহষ্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতও তাদের জামিন আবেদন নাকচ করে দেয়।
গত ১২ জুলাই এ মামলায় রাশিদুলের মা নূর বানু এ আদালত থেকে বয়স এবং অসুস্থতার বিবেচনায় জামিন পান।
গত সোমবার বিচারপতি একেএম ফজলুর রহমান এবং আনম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ মামলার অপর আসামী সাংবাদিক শফিকুল কবির, তার মেয়ে সুখন কবির, কবিতা কবির এবং কবিতা কবিরের স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারীকে জামিন দেয়।
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবিরের পুত্রবধূ ফারজানা কবির রিতা (৪০), নাতি ইশরাক কবীর পাবন (১৩) এবং নাতনি রাইসা রাশমিন পায়েল (১১) গত ১০ জুন বিকাল থেকে পরের দিন সকালের মধ্যবর্তী কোনো এক সময় পূর্ব জুরাইনের আলমবাগের ২২৯ নম্বর বাড়িতে আত
bdnews24