২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ও যুগ্ম-সচিব পদে নয়জনকে বদলি

প্রশাসনের চার অতিরিক্ত সচিব ও পাঁচ যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 12:38 PM

Updated : 25 Aug 2022, 05:33 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চার অতিরিক্ত সচিব ও পাঁচ যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ রদবদল করা হয়। এদের মধ্যে অতিরিক্ত সচিব পর্যায়ে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিককে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জি এম জয়নাল আবেদীন ভূইয়াকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সিতাংশু সেনকে বাংলদেশ পাট করপোরেশনের (বিজেসি) চেয়ারম্যান পদে প্রেষণে এবং তার স্থলে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) নির্বাহী পরিচালক মশিউর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। যুগ্ম সচিব পর্যায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান যুগ্ম-সচিব কবীর উদ্দিন আহমেদকে ওএসডি করা হয়েছে। তার স্থলে ওএসডি যুগ্ম-সচিব বেগম মমতাজ আহমেদকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। পাট অধিদপ্তরের পরিচালক যুগ্ম-সচিব এস এম শওকত আলীকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে এবং ওএসডি যুগ্ম-সচিব আজিম উদ্দিন আহমেদ চৌধুরীকে পাট অধিদপ্তরের পরিচালক পদে বদলি করা হয়েছে। এছাড়া ওএসডি যুগ্ম-সচিব ময়েন উদ্দিন খানকে বিজ্ঞান, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের 'ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ' এর প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/ডিডি/১৮১৮ ঘ.