২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার বিল-গজারিয়া গ্রামে বুধবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 06:19 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

সিরাজগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার বিল-গজারিয়া গ্রামে বুধবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধু মারা গেছে। তার নাম চায়না বেগম (২৫)। তিনি ওই গ্রামের আব্দুল মমিনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ওসি মো. ওয়ারেছ আলী মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চায়না ভোর ৬ টার দিকে বাড়ির পাশে বাগানে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন চায়নার লাশ দেখে পুলিশে খবর দেয়। চায়নার লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি ওয়ারেছ আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১২০৮ ঘ.