চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে জাহাজ থেকে পড়ে গিয়ে সাগরে নিখোঁজ থাকা মেরিন ক্যাডেট শুভঙ্কর ভট্টচার্যের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলার সন্দ্বীপ উপজেলার বাংলাবাজার সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সন্দ্বীপ থানার ওসি সৈয়দ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সন্দ্বীপের বাংলাবাজর সৈকতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
শুভঙ্করের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, অভিভাবকরা থানায় এলে লাশ হস্তান্তর করা হবে।
২৬ জুলাই সকালে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরের 'বি' অ্যাংকরেজের কাছে অবস্থানরত এমভি বাংলার উর্মি নামে একটি জাহাজে ওঠার সময় মেরিন ক্যাডেট শুভঙ্কর সাগরে পড়ে গিয়ে নিখোঁজ হন।
তার বাড়ি রাঙামাটি সদর উপজেলায়। তিনি বাংলাদেশ শিপিং কর্পোরশেনের (বিএসসি) নিজস্ব জাহাজ এমভি বাংলার উর্মিতে শিক্ষানবিশ ক্যাডেট হিসেবে কর্মরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২৩৪৬ ঘ.
bdnews24