২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বোমা বিস্ফোরণ, আহত ১

রাজধানীর মতিঝিলে মঙ্গলবার রাতে বোমা বিস্ফোরণে এক মহিলা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 05:36 PM

Updated : 25 Aug 2022, 05:27 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে মঙ্গলবার রাতে বোমা বিস্ফোরণে এক মহিলা আহত হয়েছেন। আহত মনোয়ারা বেগমকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ছয় বছরের ছেলেকে নিয়ে ফুটপাতে থাকেন। ছেলেটি দিলকুশা ক্লাবের সামনে খেলছিল। তাকে আনতে গেলে পরপর দু'টি বোমার বিস্ফোরণ ঘটে। একটি তার ডান পায়ের কাছে এবং অপরটি পাশে বিষ্ফোরিত হয়। মতিঝিল থানার উপ-পরিদর্শক মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মহিলার বাম পায়ে বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। ডান পায়ের আঘাতও গুরুতর। তবে তার ছেলের কোনো ক্ষতি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/২৩০৯ ঘ.