২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গৃহবধূ খুন

যৌতুক না পেয়ে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 05:28 PM

Updated : 25 Aug 2022, 05:27 PM

নোয়াখালী, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুক না পেয়ে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চর বৈশাখী গ্রামে সোমবার রাতে এ ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। খবর পেয়ে মঙ্গলবার চরজব্বার থানা পুলিশ নিহত উম্মে সালমা লাভলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীরা জানায়, চলতি বছরের ১ ফেব্র"য়ারি জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকার রহমত উল্লাহর মেয়ে লাভলীর সঙ্গে চর বৈশাখী গ্রামের আবুল কালাম দুলালের বিয়ে হয়। বিয়ের সময় দুলাল এক লাখ টাকা যৌতুক নিয়েছিলেন। বিয়ের কিছুদিনের মধ্যেই আরো টাকার জন্য দুলাল লাভলীকে নির্যাতন শুরু করেন। লাভলী টাকা এনে দিতে না পারায় সোমবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। কিন্তু এতেও লাভলীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় গতরাতে তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সুবর্ণচর থানার ওসি আবুল কালাম জানান, নিহত লাভলীর বাবা রহমত উল্লাহ বাদি হয়ে দুলাল, দুলালের বাবা ও তার দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৭ ঘ.