২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার রাতে ট্রাকের চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 07:59 AM

Updated : 25 Aug 2022, 05:30 PM

গোপালগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার রাতে ট্রাকের চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত শরীফ উদ্দিন মোল্লা (১৭) সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চর কুরালতলী গ্রামে। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার শহরতলীর মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাই সাইকেল আরোহী শরীফকে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩৪৫ ঘ.