ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গোপীবাগের বাসা থেকে একজন পরিবহন ব্যবসায়ীকে অপহরণের পরে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।
মেসবাহউদ্দিন মিজু (৪৫)কে সোমবার সকালে পোস্তগোলা থেকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আব্দুস সোবহান অভিযোগ করেছেন, "বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে মিজুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।"
তিনি বলেন, "রোববার রাত সাড়ে ১১টার দিকে ভাইগ্না রুবেল কেরানীগঞ্জে জমি নিয়ে মিটিং এর কথা বলে গোপীবাগের বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। সোমবার দুপুরে ফোনে ভাবীকে (মিজুর স্ত্রী) জানানো হয়, পোস্তগোলায় মিজুর লাশ আছে।"
"আমরা গিয়ে তাকে পোস্তগোলার ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে গুরুতর আহত অবস্থায় পাই। তিনি ৬ জনের নাম বলে জানান, এরা কেরানীগঞ্জের আটিবাজারে নিয়ে তাকে পিটিয়েছে। হাসপাতালে নেওয়ার পথে মিজু মারা যান।"
মেসবাহউদ্দিন মিজু ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী সি-লাইন নামের একটি পরিবহন সংস্থার পরিচালক ছিলেন।
সোবহান জানান, জমি ও ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা। নয়মাস আগে মিজুর আরেক ভাইকেও বাসার সামনে থেকে মাইক্রোবাসে অপহরণ করা হয়। পরে গাজীপুরের কালীগঞ্জে তার মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনায় ৬ জনকে আসামী করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সোবহান জানান।
তবে কেরানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, সোমবার রাত ১২টা পর্যন্ত
bdnews24