২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সীমান্তে সতর্কতা

ফেনী সীমান্তবর্তী এলাকায় জানমাল রক্ষা ও চোরাকারবারী রোধে সতর্কাবস্থা জারি করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

ফেনী, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সীমান্তবর্তী এলাকায় জানমাল রক্ষা ও চোরাকারবারী রোধে সতর্কাবস্থা জারি করেছে বিডিআর। এর আগে এক আগস্ট থেকে সীমান্তে কারফিউ জারির কথা বলে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হলেও এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিডিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ কর্তৃক বাংলাদেশি লোকজন ধরে নিয়ে যাওয়া, চোরাকারবার ও রাতে সীমান্ত অতিক্রম করতে গিয়ে বাংলাদেশের জনগণের নিহত হওয়া রোধকল্পে সীমান্ত এলাকার বিশেষ শূন্য রেকার ১০০ থেকে ৫০০ গজের মধ্যে অতিরিক্ত সতর্ক অবস্থা গ্রহণ করা হবে। বিডিআর জানায়, ফেনী সীমান্তের পাদুয়া জোয়া কাছাড় থেকে কমুয়া কামাল