২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৪০০ বস্তা ভেজাল সার আটক

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে ভেজাল সার কারখানার খোঁজ পেয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 05:39 PM

Updated : 25 Aug 2022, 05:18 PM

যশোর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে ভেজাল সার কারখানার খোঁজ পেয়েছে প্রশাসন। রোববার দুপুরে অভিযান চালিয়ে ৪০০ বস্তা সার ও ১০ জনকে আটক করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে কারখানাটি। অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার বণিক সাংবদিকদের জানান, দুপুর ১২টার দিকে কৃষ্ণবাটি গ্রামে অভিযান চালায় জেলা প্রশাসন, কৃষি বিভাগ, র‌্যাব ও পুলিশ নিয়ে গঠিত টাস্কফোর্স। দীর্ঘদিন ধরে কারখানাটিতে মাটি, সিমেন্ট ও এসিড মিশিয়ে ভেজাল সার তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের সারের বস্তায় ভরে তা বাজারজাত করে আসছিলো মালিক। তবে মালিককে আটক করা যায়নি। তিনি জানান, আটক ১০ জন কারখানাটির শ্রমিক। এরা হলেন- সাইফুল ইসলাম, আকিজ, পলাশ, রাজন, আবদুল কাদের, আলমাস, রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল জব্বার ও সিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৫ ঘ.