হবিগঞ্জ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র মুস্তাকিমের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে পিয়াইন নদী থেকে নৌ বাহিনীর ডুবুরির তার লাশ উদ্ধার করে।
মুস্তাকিম হবিগঞ্জ ইন্সটিটিউটের স্থাপত্য ও অভ্যন্তরীণ সাজসজ্জা বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
গত শুক্রবার নিজ বিভাগের ছাত্রদের সঙ্গে পিকনিকে গিয়ে নদীতে গোসল করার সময় মুস্তাকিম স্রোতে ভেসে যান।
ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খিসা জানান, নৌ বাহিনীর ডুবুরিরা তিনদিন পর মুস্তাকিমের লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৩ ঘ.
bdnews24