২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন

পাট শিল্প রক্ষায় ১১ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 04:39 PM

Updated : 25 Aug 2022, 05:19 PM

খুলনা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাট শিল্প রক্ষায় ১১ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা নগরীর নতুন রাস্তা মোড়, আটরা শিল্পাঞ্চল ও যশোরের রাজঘাট এলাকায় এই কর্মসূচি পালন করে পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। নগরীর নতুন রাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি চলাকালে সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা শাহ আলম, সোহরাব হোসেন, খলিলুর রহমান, মো. মাসুম প্রমুখ। শ্রমিকদের ১১ দফা দাবি হলো- মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাটকলে দৈনিক ভিত্তিতে ৫০ ভাগ শ্রমিক নিয়োগ আদেশ বাতিল ও দক্ষতার ভিত্তিতে বদলী শ্রমিকদের স্থায়ীকরণ, জরুরি আইনের সুযোগে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, আইন সম্মত সব বকেয়া পাওনা পরিশোধ, শ্রম আইন ২০০৬-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল, বিরাষ্ট্রীয়করণ নীতি বাতিল, শ্রমিকদের চাকরির বয়সসীমা ৬০ বছর, অব্যবস্থাপনা দূরীকরণ, ভর্তুকি মূল্যে রেশন চালু, মিলের বকেয়া ব্যাংক ঋণ ও সুদ মওকুফ ও বিজেএমসিসহ রাষ্ট্রায়ত্ত পাটকলের সম্পদের তালিকা তৈরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৪ ঘ.