২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় 'হিযবুত তাওহীদ'র দুই সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে শনিবার রাতে হিযবুত তাওহীদের সদস্য সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

সাতক্ষীরা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে শনিবার রাতে হিযবুত তাওহীদের সদস্য সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। রাত ১০টার দিকে উপজেলার নওয়াবেঁকি এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- উপজেলার পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের নূরে আলম (৩৭) ও উত্তর আটুলিয়া গ্রামের রবিউল ইসলাম (৩৫)। শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, আটক দু'জন নিজেদের হিজবুত তাওহীদের সদস্য বলে দাবি করেছে। তাদের ব্যাগ থেকে উদ্ধার করা হয়- 'দাজ্জাল' নামের বই, 'এসলাম কেন করবেন', 'সাধারণ মানুষের করণীয়', 'প্রশাসনের জ্ঞাতার্থে' শীর্ষক লিফলেট, দু'টি সিডি ও বেশকিছু কাগজপত্র। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৬ ঘ.