সিলেট, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- সুনামগঞ্জে ৮ রাইফেল ব্যাটালিয়নে সংঘটিত বিডিআর বিদ্রোহ মামলার রায় সোমবার ঘোষণা করা হবে।
বেলা ১২টায় বিডিআর সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ রায় ঘোষণা করা হবে।
বিডিআর মহাপরিচালক ও বিশেষ আদালত-৩ এর সভাপতি মেজর জেনারেল রফিকুল ইসলাম রায় ঘোষণা করবেন।
মামলার প্রসিকিউটর ৮ রাইফেল ব্যাটালিয়ানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি আরো জানান, গত ২ এপ্রিল এ আদালতে সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলায় অভিযুক্ত ১৪ আসামির বিচার কাজ শুরু হয়। ২ ও ৩ এপ্রিল শুনানি শেষে ২৮ জুন অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করে ৮৫ দিনের জন্য আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
২৮ জুন অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ও ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়। ২৯ জুন আসামি ও বাদী পক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়।
সুনামগঞ্জ ৮ রাইফেল ব্যাটালিয়ানে ডিএডি মো. আব্দুল ওয়াহিদ এ মামলার বাদী।
অভিযুক্ত ১৪ বিডিআর সদস্যরা হলেন
bdnews24