২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১

ঢাকা-শরীয়তপুর মহাসড়কে জাজিরা উপজেলায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 12:53 PM

Updated : 25 Aug 2022, 05:16 PM

শরীয়তপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-শরীয়তপুর মহাসড়কে জাজিরা উপজেলায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬৫ জন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চৌকিদারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে বেলি বেগম (৩৫), ফারজানা (১৬), জাহিদ হোসেন (৬), শামীম (১২), আজমল হোসেন (৩২), সিরাজুল ইসলাম (২৬), হাবিবুর রহমান (৩৫), হেলাল মিয়া (২২), শরীফ হোসেন (৪০), মোবারক হোসেন (৪০) ও হোসনে আরা বেগমকে (২৭) জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স, শরীয়তপুর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শরীয়তপুর দমকল বাহিনীর কর্মকর্তা সোহরাব হোসেন প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাত দিয়ে জানান, গোসাইরহাট থেকে মঙ্গলমাঝির ঘাটগামী বাসটি চৌকিদারকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পদ্মার একটি শাখা নদীতে পড়ে যায়। পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম শহিদুর রহমান বলেন, গাড়িটির স্টিয়ারিং ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৪৭ ঘ.