২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা বহাল

দেশের সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 05:16 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার থেকে সমুদ্র্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং বায়ুচাপের তারতম্য বেশি থাকায় ওই দিন সতর্ক বার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর। শনিবার বুলেটিনে বলা হয়, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘূচাপটি দূর্বল হয়ে উড়িষ্যা এবং তৎসংলগ্ন মধ্যপ্রদেশ এলাকায় লঘুচাপ হিসাবে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সমুদ্র বন্দরে এবং উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তউপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৮১০ ঘ.