২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া রণক্ষেত্র

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 07:35 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

সাভার, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিজিএমইএ সভাপতি সালাম মুশের্দীর মালিকানাধীন এনভয় গ্র"পের একটি কারখানায় ঢুকে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ-শ্রমিক সংঘর্ষে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসিসহ দেড় শতাধিক লোক আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ১২ শ্রমিককে। ঘটনার এক পর্যায়ে দুপুর পৌনে ২টার দিকে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, পলাশবাড়ি, বেরন ও নরসিংহপুর এলাকার অর্থশতাধিক কারখানায় শনিবার একদিনের জন্য ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গইল মহাসড়কে অবস্থান নেয় কয়েক হাজার শ্রমিক। তখন পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জামগড়া বাসস্ট্যান্ড ও নরসিংহপুরের বিভিন্ন শপিংমল, ব্যাংক এবং কারখানায় বাইরে থেকে ভাংচুর চালিয়েছে। । এ ঘটনায় মহাসড়কের পাশে জামগড়া ও নরসিংহপুর এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। একই দাবিতে শুক্রবার রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। দুপুর ১২টা থেকে আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ডের কাছে ফ্যান্টাসি কিংডমের সামনে ইটের স্তুপ করে রাস্তা অবরোধ করে আছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ এবং র‌্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। শ্রমিকরা পাল্টা ইট নিক্ষেপ করছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে প্রায় অর্ধশত গাড়ি ভেঙেছে বিক্ষোভকারীরা। এর মধ্যে ১০-১২টা পুলিশের গাড়ি রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, ঢাকা জেলার পুলিশ সুপার ইকবাল বাহার, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম এবং তিনি নিজেসহ পুলিশের কমপক্ষে ২০ জন সদস্য আহত হয়েছে। কমপক্ষে ১২ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। দুপুর ১২টার পর শ্রমিকরা বিজিএমইএ সভাপতি সালাম মুশের্দীর মালিকানাধীন এনভয় গ্র"পের একটি কারখানার সামনের সড়কে টায়ার ও কাঠের টুকরোয় আগুন জ্বালিয়ে দেয়। এরপর পৌনে ১টার দিকে কারখানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় শ্রমিকরা। এ সময় কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে পুলিশি তৎপরতায় শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসে। কারখানার সহকারী জেনারেল ম্যানেজার মির্জা হাসান বলেন, বহরাগতরা মূল ফটক ভেঙে কারখানায় ঢুকে ভাঙচুর করেছে। এক পর্যায়ে কোরোসিন ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা চলে যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে নিুতম মজুরি বোর্ড। এরপর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। মজুরি কাঠামো ঘোষণা করে শ্রমমন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ'র সভাপতি উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখান করে তিনটি শ্রমিক সংগঠন কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। সংগঠন তিনটি হচ্ছে