২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে আ. লীগের একাংশের হরতাল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি খাল ভরাটের অভিযোগে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল পালন করছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 09:40 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি খাল ভরাটের অভিযোগে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল পালন করছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল ৯ টার দিকে তারা অ-ঘোষিত এই হরতাল শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে নবীনগরের সাথে সারাদেশের সড়ক ও নৌ-যোগযোগ বন্ধ হয়ে যায়। পুলিশ অবরোধ সরাতে গেলে পিকেটারদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দুপুর ১২ টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গণি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা সদরে রিকশা ছাড়া অন্য যান চলাচল বন্ধ রয়েছে। নবীনগর উপজেলার ডাকবাংলোয় স্থানীয় আওয়ামী লীগের শীর্যস্থানীয় নেতারা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৩৫ ঘ.