২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা চলছে

৩০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় শুরু হয়েছে। ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দেশের ছয়টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 04:06 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় শুরু হয়েছে। ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দেশের ছয়টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) এ পরীক্ষায় তিনটি ক্যাডারের ২ হাজার ৫৭২টি পদের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৯৮৮ জন অংশ নিচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট শহরের মোট ১১০টি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ঢাকায় কেন্দ্র ৬৮টি। তিনটি ক্যাডারের মধ্যে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে ১৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গত ৯ মার্চ ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২৯ জুন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। গত ৬ জুলাই ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ২১৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/১০১১ ঘ.