২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় টাঙ্গাইলে ভূমি কর্মকর্তা আটক

ঘুষ নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ভূমি কার্যালয়ের এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 05:09 PM

টাঙ্গাইল, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ভূমি কার্যালয়ের এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক মো. নজরুল ইসলাম টাঙ্গাইল ভূমি কার্যালয়ের প্রধান সহকারী হিসাবরক্ষক। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মেজর আবু জাফর তৌফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, টাঙ্গাইল সদর উপজেলার কামরুল হাসান নামের এক ব্যক্তি জমির নাম জারির জন্য কয়েকদিন আগে ভূমি কার্যালয়ের কর্মকর্তা নজরুল ইসলামের কাছে যান। তিনি কামরুলের কাছে ছয় হাজার টাকা ঘুষ চান। দর কষাকষির পর চার হাজার টাকা সমঝোতা হয়। এর মধ্যে কামরুল দুই হাজার টাকা দেন নজরুলকে। বাকি টাকা বৃহস্পতিবার দেওয়ার কথা বলেন। বিষয়টি তিনি দুদক কর্মকর্তাদের জানান এবং সে অনুযায়ী ফাঁদ পাতা হয়। বৃহস্পতিবার ঘুষের বাকি দুই হাজার নেওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুদক কর্মকর্তারা নজরুলকে আটক করে পুলিশে দেন। নজরুলের বিরুদ্ধে দুদক বাদি হয়ে একটি দুর্নীতির মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮০৭ ঘ.