২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাঘ দিবসে নানা আয়োজন

'বিপন্ন বাঘ বাঁচান, সুন্দরবন রক্ষা করুন' প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার 'বিশ্ব বাঘ দিবস' উদযাপিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 04:47 AM

Updated : 25 Aug 2022, 05:11 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিপন্ন বাঘ বাঁচান, সুন্দরবন রক্ষা করুন' প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার 'বিশ্ব বাঘ দিবস' উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বন অধিদপ্তর, বিশ্ব ব্যাংক, বাংলা লিঙ্ক ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের যৌথ উদ্যোগে বাঘ সংরক্ষণে ব্যাপক জনমত সৃষ্টির জন্য ঢাকা, খুলনা ও সাতক্ষীরা জেলা সদরে বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং বীরত্বের প্রতীক। বাঘ বনের জীব-বৈচিত্র্য, খাদ্যশৃংখল ও প্রতিবেশচক্রের প্রধান নিয়ন্ত্রক। পৃথিবীর বিভিন্ন দেশে বাঘ বিক্ষিপ্তভাবে ছোট ছোট বনে ছড়িয়ে আছে এবং ওইসব বন থেকে বাঘ দ্রুত বিলুপ্ত হচ্ছে। এক হিসাবে দেখা যায়, ১৯০০ সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিলো ১,০০,০০০ এবং এ সংখ্যা হ্রাস পেয়ে বর্তমানে ৩২০০টিতে দাঁড়িয়েছে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। খুলনায় সকাল ৯ টায় সাকির্ড হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার অংশ নেন।। এরপর সাড়ে ৯টার দিকে খুলনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শুরু হয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বন অধিদপ্তরের বন সংরক্ষক তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, বন উজাড় ও বাঘ নিধনের ফলে এই প্রাণীটি আজ মহাবিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। পৃথিবীর মাত্র ১৩টি দেশে এখন বাঘের অস্তিত্ব বজায় রয়েছে। এই ১৩টি দেশকে টাইগার রেঞ্জ কান্ট্রি (টিআরসি) বলা হয়। এগুলো হচ্ছে