২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভারতীয় নাগরিক আটক

সিলেটে জৈন্তাপুর সীমান্তেবাংলাদেশিদের গরু নিয়ে যাওয়ার সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 02:13 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

সিলেট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে জৈন্তাপুর সীমান্তেবাংলাদেশিদের গরু নিয়ে যাওয়ার সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে সীমান্তের আমকী ও পাগলা টিলা এলাকায় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃতের নাম- ডেমি খাসিয়া (২৪)। তিনি ওপারের জৈন্তাহিল জেলার রং হংকং বস্তির বিরি খাসিয়ার ছেলে। জৈন্তাপুরের আলুটিলা বিডিআর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েক সুবেদার আহমদ আলী সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ৭-৮ জন ভারতীয় খাসিয়া ১২৮১ নম্বর পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা আমকী ও পাগলা টিলার মধ্যবর্তী স্থান থেকে বাংলাদেশিদের গরু নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে বাংলাদেশিরা সংগঠিত হয়ে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। তিনি জানান, বিকাল সাড়ে তিনটার দিকে আটক এই ভারতীয় নাগরিককে জৈন্তাপুর থানায় সোপর্দ করা হয়। জৈন্তাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বজলু জানান, অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার জৈন্তাপুর সীমান্ত থেকে বাংলাদেশিদের ১২টি গরু নিয়ে যায় ভারতীয়রা। এর আগে নিয়ে যায় ১৪টি। গরু ফেরত দিতে বিডিআর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে অনরোধ জানালেও এখন পর্যন্ত দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.