ভোলা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরে মাছধরা ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জনকে বুধবার উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ রয়েছেন আরো চারজন। এরা হলেন- জেলে জাহাঙ্গীর (৩০), ছালাউদ্দিন (২৬), শাহাজনা (৫৫) ও শাহাবুদ্দিন (২৫)।
গত রোববার রাতে এফভি মজিদ নামের ওই ট্রলার ১৮ মাঝি-মাল্লাসহ ডুবে যায়।
ট্রলারের মাঝি আব্দুল খালেকসহ (৪৫) উদ্ধারকৃতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারীদের একজন ঢালচর মাছঘাট সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সাংবাদিকদের জানান, ঢালচর ঘাটের নুরুল ইসলাম মাঝির ট্রলারের জেলেরা ভাসমান ১৪ জন জেলেকে দুপুরে উদ্ধার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24