২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী লঞ্চ 'আবে জম জমে'র যাত্রা শুরু

বেসরকারি উদ্যোগে নির্মিত 'আবে জম জম' নামে একটি যাত্রীবাহী লঞ্চ বুধবার উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 05:05 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেসরকারি উদ্যোগে নির্মিত 'আবে জম জম' নামে একটি যাত্রীবাহী লঞ্চ বুধবার উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। হাই স্পিড গ্র"পের মালিকানাধীন এই লঞ্চটি ঢাকা-ভোলা রুটে চলাচল করবে। নৌ-পরিবহন মন্ত্রী লঞ্চটির উদ্বোধন করে বলেন, "সরকার নৌ পরিবহন খাতে উন্নয়নের জন্য বাজেটে বরাদ্ধ বাড়িয়েছে। বাজেটে এ খাতে এবার বরাদ্ধ রাখা হয়েছে ১১ হাজার ৪ শ ৭৩ কোটি টাকা।" নদী খনন প্রক্রিয়া শুরু করতে বিদেশ থেকে ড্রেজার আনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, "জাহাজ শিল্পকে দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়ার কথা ভাবছে সরকার। আমরা নদী পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে চাই।" উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে লঞ্চ এর ডকে এই আলোচনা সভা হয়। এতে সাবেক সেনা প্রধান নুর উদ্দিন খান, সাবেক সচিব মোকাম্মেল হক ও হাই স্পীড গ্র"পের মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। পরে লঞ্চটি নারায়ণগঞ্জ পর্যন্ত ঘুরে আবার ওয়াইজঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৭৩৫ঘ.