২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকের সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া নামক স্থানে বুধবার বিপরীতমুখী দুটি ট্রাকের সংঘর্ষ দুই জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 06:36 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

কুষ্টিয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া নামক স্থানে বুধবার বিপরীতমুখী দুটি ট্রাকের সংঘর্ষ দুই জন নিহত হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। কুষ্টিয়া মহাসড়ক (হাইওয়ে) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে বহলবাড়িয়া নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী কাঠ বোঝাই একটি ট্রাক এবং ভেড়ামারা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ঝুট কাপড় বোঝাই অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকে থাকা দুই জন ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৩৫ ঘ.