ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
গত ২৭ জুন বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের সময় রাজধানীর শাহবাগে সংঘর্ষে আহত শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশের কাজে বাধাদান, ভাংচুর ও সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশ চারটি মামলা দায়ের করে।
সবগুলো মামলায় উচ্চ আদালত থেকে এ্যানি জামিন পান।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জামিনে মুক্তিলাভের পর সাংসদ এ্যানি সাংবাদিকদের বলেন, "আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। উচ্চ আদালত থেকে আমি ন্যায় বিচার পেয়েছি।"
জামিন পাওয়ায় তিনি দলীয় প্রধান খালেদা জিয়াসহ নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এলে এ্যানিকে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ মাহবুবউদ্দিন খোকন, নাজিমউদ্দিন আহমেদ, আবুল খায়ের ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
চলতি মাসেই বন্দি এ্যানিকে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এনজিওপ্ল
bdnews24