২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩,০০০ টাকা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার সেগুন বাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বোর্ডের শ্রমিক প্রতিনিধি হাবিবুর রহমান সিরাজ। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, বোর্ডের সদস্যরা এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে খসড়া প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দিতে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এইচএ/১৮১৭ ঘ.