মাদারীপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের রাজৈর থানায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত খবিরউদ্দিন মাদবর (৫০) এর বাড়ি রাজৈর উপজেলার আমগ্রাম তেলিকান্দি গ্রামে।
নিহতের ভাই কামরুজ্জামান মাদবর জানান, সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি মাদারীপুর শহরে তার কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে আমগ্রাম ব্রীজের কাছে সন্ত্রাসীরা তাকে হাতুরি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৪ ঘ.
bdnews24